![]() |
| সাঈদ আজাদ |
সাঈদ আজাদ, জন্ম ১৮ আগস্ট, কুমিল্লায়; তবে শৈশব কেটেছে পাহাড়ঘেরা রাঙামাটিতে। ভালোবাসেন প্রকৃতি, গাছপালা আর গল্প বুনতে। অবসর কিংবা ব্যস্ততা সবকিছুর মাঝে মস্তিষ্কে সারাক্ষণ ঘুরপাক খায় নতুন গল্পের চরিত্ররা। সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা, আশা-হতাশা ও স্বপ্ন-ভালোবাসা তাঁর লেখনীর অন্যতম প্রধান উপজীব্য। সহজ, নির্মেদ ভাষা ও সাবলীল বর্ণনার জাদুতে তিনি খুব সহজেই পাঠককে আপন করে নেন; কেবল ভাষার কারুকার্য নয়, তাঁর লেখায় মেলে নিটোল গল্পের স্বাদ।
২০১৭ সালের শুরুতে তাঁর লেখালেখির পথচলা শুরু। প্রথম গল্পসংকলন ‘নিসিন্দার ফুল’ পাঠক মহলে সমাদৃত হয়। প্রথম উপন্যাস ‘অগ্নিপ্রভাত’ তরুণ কথাশিল্পীদের অপ্রকাশিত পাণ্ডুলিপি হিসেবে ‘শব্দঘর-অন্যপ্রকাশ কথাশিল্পী অন্বেষণ’-এ সেরা নির্বাচিত হয়ে বিদ্বৎসমাজের নজর কাড়ে এবং বইটির জন্য ২০১৮ সালে তিনি ‘শব্দঘর সাহিত্য পুরস্কার’ লাভ করেন। মানবমনের ভালোবাসার বিচিত্র স্বরূপ নিয়ে রচিত তাঁর দ্বিতীয় উপন্যাস ‘বিষণ্ণ জোছনা’। মাঝখানে দীর্ঘদিন গাছপালা নিয়ে সময় কাটানোর পর, বর্তমানে তিনি পুরোদমে লেখালেখিতে নিমগ্ন হয়েছেন। প্রকাশিতব্য উপন্যাস ‘নীলদাহন’।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করা এই স্বপ্নচারী মানুষটি পেশাগত জীবনে বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত। চাকরিসূত্রে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ালেও তাঁর বাকি সময় কাটে ঢাকায়
