নিসিন্দার ফুল

নিসিন্দার ফুল - সাঈদ আজাদ

নিসিন্দার ফুল

লেখক: সাঈদ আজাদ

গল্পগ্রন্থ

বইয়ের সংক্ষিপ্ত কথা

সমকালীন গল্পভাষায় রয়েছে নানান প্রকার নিরীক্ষা ও নিরীক্ষান্তে নিজেকে আলাদা করবার প্রচেষ্টা। তাতে অধিকাংশ ক্ষেত্রে অদক্ষ নিরীক্ষকদের হাতে গল্প যেমন হারিয়ে যায় ভাষায়, তেমনি দক্ষ নিরীক্ষকের হাতে গল্প ও ভাষা স্বাতন্ত্র্য খুঁজে পায়। তবে বদলাতে বদলাতে রচনার শাশ্বত রূপ সবার হাতে ধরা পড়ে না। তরুণ গল্পকার সাঈদ আজাদ গল্প ও ভাষা দুটোকেই তাঁর আয়ত্বে রাখতে চান। তাঁর গল্পে গল্পহীনতা নেই। গল্পে মানুষ ও প্রকৃতি আছে। 'নিসিন্দার ফুল' গ্রন্থে তেমন প্রমাণ মিলবে। গল্প বলার সাবলীলতা পাঠককে মোহিত করবে। এটি তাঁর প্রথম গ্রন্থ। গ্রন্থে এটাও মিলবে যে, তিনি দীর্ঘদিন ধরে গল্পের ঘরে বসবাস করে তাকে নিজের মুঠোয় পুরে নিতে পেরেছেন। এখন তিনি তাকে নিরন্তর গেঁথে চলেছেন স্বাধীন ভাষায়।

বইয়ের তথ্য

লেখক
:
সাঈদ আজাদ
বিষয়
:
সমকালীন গল্প
প্রকাশকাল
:
১ম প্রকাশ, ২০১৭
প্রকাশক
:
জনান্তিক
ISBN
:
984781152X
পৃষ্ঠা
:
১৫৯

রিভিউ